Logo
স্কলারশিপ ও নাগরিক আবেদন ব্যবস্থাপনা
অনলাইন আবেদন • যাচাই • স্ট্যাটাস • নোটিফিকেশন • রিপোর্ট
স্কলারশিপ বিস্তারিত

২০২৫- ২০২৬ অর্থ বছরের শিক্ষা উপবৃত্তি

রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী শিক্ষার্থীদের জন্য ২০২৪–২০২৫ অর্থ বছরের শিক্ষা উপবৃত্তির আবেদন সম্পূর্ণ অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আহ্বান করা হয়েছে।
খোলা ⏳ 29 দিন বাকি
ডেডলাইন
31 মার্চ, 2026
স্ট্যাটাস
খোলা
সময় বাকি
29 দিন

স্কলারশিপ সম্পর্কে

বিস্তারিত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০২৫- ২০২৬ অর্থ বছরের শিক্ষা উপবৃত্তি-২০২৫ প্রদানের লক্ষ্যে কলেজ/বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক/সমমান, স্নাতক/সমমান ও স্নাতকোত্তর/সমমান পর্যায়ে অধ্যয়নরত রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ীভাবে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের নিকট হতে সম্পূর্ণ অনলাইনে শিক্ষাবৃত্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.rhdc.gov.bd
অথবা https://www.rhdc.bytesdoctor.com
-এ আবেদন ফরমটি যথাযথভাবে পূরণপূর্বক নির্ধারিত সাইজে আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।

শর্তাবলী:

১। স্থায়ী বাসিন্দার সনদপত্র জেলা প্রশাসক/সার্কেল চীফ কর্তৃক প্রদত্ত (Size=300KB) PDF Format;

২। উপজেলা চেয়ারম্যান/পৌর প্রশাসক/ইউপি চেয়ারম্যান/মেয়র কর্তৃক প্রদত্ত পিতা/অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্র, পিতা/অভিভাবক চাকুরিজীবী হলে চাকুরিরত প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্ষিক আয়ের সনদ (Size=300KB) PDF Format;

৩। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষরিত বিগত পরীক্ষার ফলাফলের সনদপত্র (Size=300KB) PDF Format;

৪। আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (Size=300KB) PDF Format;

৫। ক্রমিক ০১ হতে ০৪ পর্যন্ত সকল ডকুমেন্ট নির্ধারিত সাইজে স্ক্যান করে PDF Format আকারে অনলাইনে আপলোড করতে হবে; সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি ৩০০৩০০ পিক্সেল Size=100KB, এবং স্বাক্ষর- ৩০০৮০ পিক্সেল Size= 80KB, স্ক্যান করে JPEG/PNG ফরম্যাটে অনলাইনে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে;

৬। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে মোবাইল নম্বরটি অবশ্যই বিকাশ (Bkash) Personal হতে হবে। তবে নিজ-নিজস্বতা ও আপন নামে নিবন্ধিত বিকাশ মোবাইল নম্বর গ্রহণ করা হবে। অন্য কোন ব্যক্তির নামে নিবন্ধিত বিকাশ নম্বর গ্রহণযোগ্য হবে না;

৭। আবেদন গ্রহণের সময়সীমা আগামী ১০/০১/২০২৫ইং হতে ১৪/০২/২০২৫ইং পর্যন্ত। রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

৮। আবেদনকারীর সনদপত্রে কোন প্রকার অসত্যতা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৯। অনলাইনে ব্যতীত সরাসরি বা ডাকযোগে শিক্ষাবৃত্তির আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ তথ্য

আবেদনের মাধ্যম
অনলাইন
ডকুমেন্ট
আপলোড প্রয়োজন
স্ট্যাটাস আপডেট
ইমেইল নোটিফিকেশন
আবেদন জমা দেওয়ার পর আপনার ট্র্যাকিং/স্ট্যাটাস ড্যাশবোর্ড থেকে দেখা যাবে।
অনলাইন আবেদন

আবেদন ফরম পূরণ করুন

সব তথ্য সঠিকভাবে দিন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
📄 ডকুমেন্ট আপলোড সহ
পরে করবো
জমা দেওয়ার পর আপনার আবেদন যাচাই শুরু হবে এবং স্ট্যাটাস পরিবর্তনে ইমেইল নোটিফিকেশন যাবে।